আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বদিউজ্জামান বদুর বার্তা
মোঃ আহাদ, (নারায়ণগঞ্জ) সদর প্রতিনিধি : আন্তর্জাতিক শ্রমিক দিবস (পহেলা মে) উপলক্ষে বাংলাদেশ হুশিয়ারী অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু দেশের সকল শ্রমিকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সংহতি প্রকাশ করেছেন। তিনি এক বিবৃতিতে শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান।
বদিউজ্জামান বদু বলেন, “দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি হচ্ছে শ্রমিক সমাজ। তাদের পরিশ্রম ও অবদানের ফলেই অর্থনীতির চাকা সচল থাকে। কিন্তু দুঃখজনকভাবে এখনও অনেক শ্রমিক ন্যায্য মজুরি, নিরাপত্তা এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত।”
তিনি আরও বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার, মালিকপক্ষ এবং সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে। শ্রমিকদের অধিকার রক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।
শেষে তিনি মহান মে দিবসের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

