শাহজাদপুরে বিদায়ী ইউএনও মাশফিকা হোসেনকে সাংবাদিক ফোরামের সংবর্ধনা

Share the post

মো: সবুজ হোসেন রাজা,শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মাশফিকা হোসেনকে সংবর্ধনা দিয়েছে শাহজাদপুর সাংবাদিক ফোরাম।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৪টায় পৌর শহরের স্বর্ণপট্টিতে অবস্থিত শাহজাদপুর সাংবাদিক ফোরামের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি রাজিব আহমেদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী ইউএনও মাশফিকা হোসেন।

দপ্তর সম্পাদক সেলিম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. সবুজ হোসেন রাজা এবং পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ।

সভাপতির বক্তব্যে রাজিব আহমেদ রাসেল বলেন, ইউএনও হিসেবে মাত্র চার মাস দায়িত্ব পালন করেও মাশফিকা হোসেন তাঁর আন্তরিকতা, ন্যায়পরায়ণতা ও নিষ্ঠার মাধ্যমে সবার হৃদয়ে স্থান করে নিয়েছেন। স্বল্প সময়ের কর্মকাল হলেও তাঁর অবদান ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনে সক্ষম হয়েছেন।

বিশেষ অতিথির বক্তব্যে ওসি মো. সাইফুল ইসলাম বলেন, জানাবা মাশফিকা হোসেনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার কর্মজীবনের অন্যতম স্মরণীয় অধ্যায়। তিনি প্রতিটি দায়িত্ব ধৈর্য, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে পালন করেছেন। শাহজাদপুরবাসীর হৃদয়ে তিনি দীর্ঘদিন উজ্জ্বল স্মৃতি হয়ে থাকবেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাশফিকা হোসেন শাহজাদপুর সাংবাদিক ফোরামের এমন সুশৃঙ্খল ও মনোজ্ঞ আয়োজনের জন্য সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্বল্প সময়ের জন্য তাঁকে শাহজাদপুরে দায়িত্ব প্রদান করা হয়েছিল। দায়িত্ব পালনকালে শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের সার্বিক সহযোগিতা ও সমর্থন তিনি পেয়েছেন, যা তাঁর কাজকে সহজ ও সফল করেছে।

তিনি আরও বলেন, বিদায়ের মুহূর্তে তাঁকে যে সম্মান জানানো হয়েছে এবং তাঁকে নিয়ে যে গঠনমূলক মূল্যায়ন করা হয়েছে, তাতে তিনি গভীরভাবে আবেগাপ্লুত। ভবিষ্যতের কর্মক্ষেত্রে নিজের কাজের মাধ্যমে এই ভালোবাসা ও আস্থার যথাযথ মূল্যায়ন করার সর্বোচ্চ চেষ্টা করবেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন শাহজাদপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তাহসিন নূরী খোকন। পরে সংগঠনের পক্ষ থেকে বিদায়ী ইউএনও মাশফিকা হোসেনের হাতে ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শাহজাদপুর সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]