জেলা লিগ্যাল এইড কমিটি, নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’ এর উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি

Share the post

‎মোঃ আহাদ, (নারায়ণগঞ্জ) সদর প্রতিনিধি : ‎জেলা লিগ্যাল এইড কমিটি, নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’ এর  উদ্বোধন  ও বর্ণাঢ্য র‍্যালি মঙ্গলবার (২৮এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা জজ কোর্ট প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান কবির। তিনি তার বক্তব্যে আইনগত সহায়তা কার্যক্রমকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন এবং সুবিধাবঞ্চিত মানুষের জন্য সরকারি আইনগত সহায়তা সেবার প্রসারে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার, সিনিয়র জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ। এছাড়াও বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা আইনগত সহায়তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন।

দিবসটি উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি নারায়ণগঞ্জে আইনগত সহায়তা কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]