ঢাবির সাংবাদিকদের হামলায় জড়িতদের বিচারের দাবিতে পাবিপ্রবি প্রেসক্লাবের মানববন্ধন

Share the post
পাবিপ্রবি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানার অভ্যন্তরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলায় জড়িতদের বিচার এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেসক্লাব।
রবিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, গণমাধ্যমকর্মীদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পেশাগত দায়িত্ব পালনকালে ছাত্রদল কর্তৃক এ হামলা ন্যাক্কারজনক। ঢাবি সাংবাদিক সমিতির (ডুজা) সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। তারা আরও বলেন, বিচারহীনতা ফ্যাসিবাদকে উসকে দেয় এবং ক্ষমতাসীনদের দানবে পরিণত করে।
মানববন্ধনে প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. সাজ্জাদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সভাপতি এমরান হোসেন তানিম, সাধারণ সম্পাদক আলফি সানি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিকাইল হোসেন এবং কার্যনির্বাহী সদস্য মনিরুল ইসলাম ও ভাষ্কর চন্দ্র রায়।
প্রেসক্লাবের সভাপতি এমরান হোসেন তানিম বলেন, “ঢাবি সাংবাদিকদের ওপর ক্ষমতাসীন ছাত্রদলের হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। সাংবাদিকদের কাজ হলো ক্ষমতাকে প্রশ্ন করা এবং সত্য তুলে ধরা। হামলায় জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। রাষ্ট্রকে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে হবে এবং সাংবাদিকদের নিরাপত্তা দিতে হবে।”
সাধারণ সম্পাদক আলফি সানি বলেন, “বিগত সময়ে যখন ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারতেন না, তখন এই সাংবাদিকরাই তাদের ক্যাম্পাসে ঢোকার সুযোগ করে দিয়েছিলেন। কিন্তু আজ সেই ছাত্রদলই ফ্যাসিস্ট আচরণে জড়িয়ে পড়ছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। দ্রুত সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন পাবিপ্রবি ছাত্রদল নেতা

Share the post

Share the postমনিরুল ইসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবিপ্রবি প্রতিনিধি :পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের মেধাবী ছাত্রনেতা মঞ্জুরুল ইসলামের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা হয়েছে। ঈদের ছুটিতে বাড়ি না ফেরা শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ব্যতিক্রমী এই উদ্যোগ গ্রহণ করেন তিনি। […]

৮০০ শিক্ষার্থীকে ইফতার করালো পাবিপ্রবি ছাত্রদল 

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাফল্য,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি ) শাখা ছাত্রদল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে পাবিপ্রবি শাখা ছাত্রদলের উদ্যোগে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়। ইফতার […]