কচুয়ার বুধুন্ডা গ্রামে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে গ্রামবাসীর ঝাড়ু মিছিল ও বিক্ষোভ

Share the post

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি : চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের বুধুন্ডা গ্রামে আলমগীর হোসেনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় গ্রামবাসী। তার বিভিন্ন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে শনিবার সকালে এই বিক্ষোভের আয়োজন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধুন্ডা গ্রামের অর্ধশতাধিক ভুক্তভোগী নারী-পুরুষ এ ঝাড়ু মিছিল ও প্রতিবাদ বিক্ষোভে অংশ নেন। মিছিলটি গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

অভিযোগ রয়েছে, মৃত হাফিজ উদ্দিনের ছেলে আলমগীর হোসেন গ্রামের সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে অবৈধভাবে জমি ক্রয় করে তা অধিক মূল্যে বিক্রি করে আসছেন। এছাড়া তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম ও প্রতারণার অভিযোগও তুলেছেন স্থানীয়রা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আব্দুস সাত্তার, আব্দুল কাদির, শেফালী ও শাহিনা আক্তারসহ আরও অনেকে। বক্তারা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত আলমগীর হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]