সাবেক হুইপ এম এ করীম আব্বাসীর শারীরিক খোঁজ নিতে হাসপাতালে গেলেন ডেপুটি স্পিকার

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ প্রবীণ রাজনীবিদ এম.এ করিম আব্বাসীকে দেখতে হাসপাতালে ছুটে যান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি| শনিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে যান তিনি| হাসপাতালে চিকিৎসাধীন এই প্রবীণ নেতার শয্যাপাশে বেশকিছু সময় অবস্থান করে তার শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং এ নিয়ে চিকিৎসকদের সাথে কথা বলেন|

হাসপাতালে অবস্থানকালে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সাবেক এমপির সাথে কথা বলেন এবং চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে সাথে থাকা আত্মীয়-¯^জন এবং চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত অবগত হন| এ সময় তিনি প্রবীণ এই রাজনৈতিক ব্যাক্তিত্বের দ্রুত সুস্থতা কামনা করেন এবং চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন|

এডভোকেট এম এ করিম আব্বাসী নেত্রকোনার রাজনৈতিক অঙ্গনে একজন সুপরিচিত ও বর্ষীয়ান ব্যক্তিত্ব| তিনি ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়রি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন| পরবর্তীতে তিনি জাতীয় সংসদের ঢাকা বিভাগীয় হুইপ হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন|

প্রবীণ এই নেতা ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন এবং ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও বিপুল জনসমর্থন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন

তিনি নেত্রকোনা জেলা বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে টানা ২০০৬ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন| পরবর্তীতে ২০০৬ সালে তিনি কর্ণেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) যোগদান করেন এবং দলটির প্রেসিডিয়াম সদস্য হিসেবে নির্বাচিত হন|

দীর্ঘ রাজনৈতিক জীবনে সর্বদাই মানুষের পাশে থাকা এমন প্রবীণ নেতার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় তার পরিবার ও শুভাকাঙ্খীদের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]