এডহক কমিটির সভাপতি হলেন টিপু
মোঃ আহাদ, (নারায়ণগঞ্জ) সদর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের অনুমোদনক্রমে নাঃগঞ্জ গার্লস স্কুল ও কলেজের পরিচালনা এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
জানা যায়, আমলাপাড়ার সরদার পাড়ায় অবস্থিত নাঃগঞ্জ গার্লস স্কুল ও কলেজের সার্বিক কার্যক্রমকে গতিশীল ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এই এডহক কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত সভাপতি এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু প্রতিষ্ঠানটির উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবক মহল তার এই নির্বাচনে সন্তোষ প্রকাশ করেছেন এবং তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, নতুন এডহক কমিটির মাধ্যমে শিক্ষা কার্যক্রমের গতি বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

