এডহক কমিটির সভাপতি হলেন টিপু

Share the post

‎মোঃ আহাদ, (নারায়ণগঞ্জ) সদর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের অনুমোদনক্রমে নাঃগঞ্জ গার্লস স্কুল ও কলেজের পরিচালনা এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন  এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

জানা যায়, আমলাপাড়ার সরদার পাড়ায় অবস্থিত নাঃগঞ্জ গার্লস স্কুল ও কলেজের সার্বিক কার্যক্রমকে গতিশীল ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এই এডহক কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত সভাপতি এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু প্রতিষ্ঠানটির উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবক মহল তার এই নির্বাচনে সন্তোষ প্রকাশ করেছেন এবং তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, নতুন এডহক কমিটির মাধ্যমে শিক্ষা কার্যক্রমের গতি বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]