শ্রীপুরে “হাম রুবেলা টিকদান” ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন

Share the post
জিল্লুর রহমান সাগর মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে শ্রীপুর  উপজেলা  নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলামের উপস্থিতিতে ৩ বছরের শিশুকে টিকা দেওয়ার মধ্যে দিয়ে হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ  উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯ টায়  শ্রীপুর ইউনিয়নের সাবেক ১ নং ওয়ার্ডের ক/১ সাব ব্লক অস্থায়ী টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য সহকারী সঞ্চিতা চক্রবর্তী ৩ বছরের শিশু রিধিপাল,সৌম্যপাল ও স্নেহাচন্দ্রকে  হাম-রুবেলা টিকা দেওয়ার মধ্যে দিয়ে এ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ আশরাফুজ্জামান লিটন,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতাউর রহমান, উপজেলা  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  আব্দুল গণি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  মোঃ আব্দুর রশিদ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ শামিম আল- রশীদ প্রমূখ। ০৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এক ডোজ করে হাম-রুবেলার টিকা দেওয়া হবে। সোমবার সকাল ৮ টা থেকে শুরু হয়ে আগামী তিন সপ্তাহব্যাপী টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে উৎসাহ দিচ্ছেন তখলপুর মাদ্রাসার সভাপতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর, মাগুরা জেলা প্রতিনিধি:আগামী ২১ এপ্রিল মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরীক্ষা।  এই পরীক্ষাকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলায় এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ দেখা গেছে। পরীক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে সরাসরি তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন ও কলম,খাতা,পেনসিল […]

মাগুরার শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর, মাগুরা জেলা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর থানায় মাদক, ইভটিজিং, দাঙ্গা ও সামাজিক সহিংসতা প্রতিরোধসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । রোববার সকাল ১০টায় থানা প্রাঙ্গণে এই সভা আয়োজিত হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা […]