বি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:নারায়ণগঞ্জ রূপগঞ্জে সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও মরহুমা বেগম সহিতুন্নেছা এর স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠান পালন করা হয়। ১৮এপ্রিল শনিবার দুপুরে উপজেলা সংলগ্ন বিদ্যালয় প্রাঙ্গণে এই দোয়া ও বিদায়ী সংবর্ধনা করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ কুমার পালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, বিদ্যালয়ের দাতা সদস্য রিয়াজ কাজল টিটু, শিক্ষানুরাগী মো: শফিকুল ইসলাম ভুইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সিদ্দিক নূর আলম, একাডেমিক সুপারভাইজার মো: মাইনুদ্দিন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: আল আমীন মিয়া, মো: মহসীন মিয়া, মো: রমজান হোসেনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
বক্তব্যকালে আলহাজ্ব গোলাম ফারুক খোকন বলেন, আমাদেরকে
সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার হলে চলবেনা, আমাদেরকে উদ্যোক্তা হতে হবে। তাহলেই আমরা দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারব।
আয়োজিত অনুষ্ঠানে সকল অতিথিকে ও বিদায়ী ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এসময় এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার ফাইল, রুটিন, কলম, স্কেল, রাবার ও শার্পনার উপহার দেয়া হয়। পরে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

