দুর্গাপুরে হাম-রুবেলার টিকা বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

Share the post

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:দেশব্যাপী হাম ও রুবেলা সংক্রমণ নিয়ন্ত্রণের লক্ষ্যে আগামী ২০ এপ্রিল ২০২৬ থেকে শুরু হতে যাচ্ছে বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন (এমআর)। এই কর্মসূচি সফল করতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) সকালে উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানদের অংশগ্রহনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত সভায় ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএসএম তানজিরুল ইসলামের সভাপতিত্বে, স্যানেটারী ইন্সপেক্টার মো. আলী আকবরের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক বজলুল কাদের, ডিএসকে হাসপাতাল ইনচার্জ ধ্রæব সরকার, অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা মো. কামরুল আহসান, সাংবাদিক সমিতির আহবায়ক সজিম সাইন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারী, প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান, দ্বীনি আলীম দারাসার অধ্যক্ষ আব্দুর রহমান প্রমুখ।

 

বক্তারা বলেন, ৬ মাস থেকে শুরু করে ৫ বছর বয়সী সকল শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় এক ডোজ হাম-রুবেলা (এমআর) টিকা প্রদান করা হবে। যে সকল শিশু ইতোপূর্বে ৯ মাস ও ১৫ মাস বয়সে নিয়মিত এমআর টিকা গ্রহণ করেছে, তারাও এই বিশেষ ক্যাম্পেইনের অধীনে পুনরায় তাদের টিকা দেয়া হবে।

 

ডাঃ তানজিরুল ইসলাম বলেন, টিকা গ্রহণের প্রক্রিয়া সহজ ও সু-শৃঙ্খল করতে অভিভাবকদের নির্দিষ্ট অনলাইন প্ল্যাটফর্ম “ঠধীঊচও”- তে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধন শেষে টিকা কার্ডটি ডাউনলোড করে টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য বিশেষভাবে আহŸান জানানো হয়েছে। এই ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়িত হলে অত্র এলাকায় হাম ও রুবেলা সংক্রমণের ঝুঁকি অনেকাংশে হ্রাস পাবে এবং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। আগামী ১২ মে পর্যন্ত উপজেলা পর্যায়ে এই ক্যাম্পেইন চলবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন তিন গুণীজন

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:‘‘পাঠে পাঠে আত্মজাগরণ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে জলসিঁড়ি পাঠাগারের গ্রীষ্মকালীন অধ্যয়নসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে নজরুল অধ্যয়ন কেন্দ্রে তিন গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।   জলসিড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায়, সাংবাদিক নির্মলেন্দু সরকারের সভাপতিত্বে আলোচক […]