বর্ণাঢ্য আয়োজনে শ্রীপুর বাংলা নববর্ষ-১৪৩৩  উদযাপিত

Share the post
জিল্লুর রহমান সাগর মাগুরা জেলা প্রতিনিধি :মাগুরার শ্রীপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৪৩ বঙ্গাব্দ বুধবার দিনব্যাপি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ৮ টায় উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এসে শেষ হয়।
দিনব্যাপী নানান আয়োজনের মধ্যে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, যেমন খুশি তেমন সাজ, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আতাউর রহমান, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, মাগুরা জেলা বিএনপির সদস্য এ্যাড. হারুন অর রশীদ,  শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ারদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাবেক সাধারন সম্পাদক  খন্দকার আব্বাস উদ্দীন, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুল ইসলাম নালিম, সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিল, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ ফরিদুল ইসলাম ফরিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সী ইয়াসিন আলী সোহেল, প্রমুখ।
এছাড়াও উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির  , উপজেলা প্রাণী সম্পাদ অফিসার মামুন খান,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল গণি, উপজেলা মৎস্য অফিসার এ জেড এম  তৌহিদুর রহমান,উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুর রাজ্জাক,উপজেলা প্রকৌশলীক ইঞ্জিনিয়ার  প্রসেনজিৎ,   উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নারগিস আরা পারভীন, যুব উন্নয়ন অফিসার রিয়াজুল আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।ক
বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে শ্রীপুর উপজেলা মিনি স্টেডিয়ামের মুক্তমঞ্চে উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালক মোঃ আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় উপজেলা শিল্পকলা এবং স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শ্রীপুরে “হাম রুবেলা টিকদান” ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে শ্রীপুর  উপজেলা  নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলামের উপস্থিতিতে ৩ বছরের শিশুকে টিকা দেওয়ার মধ্যে দিয়ে হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ  উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯ টায়  শ্রীপুর ইউনিয়নের সাবেক ১ নং ওয়ার্ডের ক/১ সাব ব্লক অস্থায়ী টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য সহকারী সঞ্চিতা চক্রবর্তী ৩ বছরের […]

পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে উৎসাহ দিচ্ছেন তখলপুর মাদ্রাসার সভাপতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর, মাগুরা জেলা প্রতিনিধি:আগামী ২১ এপ্রিল মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরীক্ষা।  এই পরীক্ষাকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলায় এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ দেখা গেছে। পরীক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে সরাসরি তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন ও কলম,খাতা,পেনসিল […]