রূপগঞ্জে অবৈধভাবে ভোজ্য তেল উৎপাদন ও মজুদের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

Share the post
বি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ(নারায়ণগঞ্জ):র‍্যাব-১১ এবং রুপগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধভাবে ভোজ্য তেল উৎপাদন ও মজুদের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। ৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে অবৈধভাবে ভোজ্যতেল উৎপাদন ও মজুদের অভিযোগে রূপগঞ্জ উপজেলার তারাব এলাকায় অভিযান চালিয়ে সিমু কনজুমার প্রডাক্টস নামে একটি প্রতিষ্ঠানের মালিক জহিরুল ইসলাম সৈকতকে ০১ লাখ টাকা এবং মেসার্স দেওয়ান এন্টারপ্রাইজ এর মালিক আঃ বাতেন দেওয়ানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে রূপগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মারজানুর রহমান বলেন , রূপগঞ্জের তারাব এলাকায় সিমু কনজুমার প্রডাক্টস এবং মেসার্স দেওয়ান এন্টারপ্রাইজ দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভোজ্য তেল উৎপাদন ও বিভিন্ন ব্র্যান্ডের লেভেলিং করে বাজারজাত করে আসছিল। অভিযানের সময় প্রতিষ্ঠান দুটিতে প্রায় ২০,০০০ লিটার অবৈধ ভোজ্য তেল বিভিন্ন আকারের গ্যালনে বোতলজাত করা ছিল।অবৈধভাবে ভোজ্যতেল মজুদ এবং ভেজাল পণ্য উৎপাদনের অপরাধে তাদের এই জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন

Share the post

Share the post বি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:ঢাকা ও নারায়ণগঞ্জের সীমানাবর্তী রূপগঞ্জ উপজেলার ডেমরা-কামশাইর সড়কে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল ২৬এপ্রিল রবিবার এ সেতু নির্মাণ কাজের উদ্বোধন করে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। কায়েতপাড়া ইউনিয়নের কেওঢালা এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ […]

আগামী ৩মে থেকে সকল জেলা উপজেলায় টিকাদান কর্মসূচি একযোগে চলবে- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন এমপি বলেছেন, আগামী ৩মে থেকে সকল জেলা উপজেলায় টিকাদান কর্মসূচি একযোগে চলবে। সকলকে স্বাস্থ্যের প্রতি দৃষ্টি রাখতে হবে।  হামে আক্রান্ত হলে রোগীকে নিকটতম হাসপাতালে পাঠাতে হবে। অসময়ে যেন কোন মায়ের বুক খালি না হয়। হামে আক্রান্ত হয়ে […]