মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগনেদের সংবাদ সম্মেলন 

Share the post
জিল্লুর রহমান সাগর মাগুরা জেলা প্রতিনিধি :মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মামার বিরুদ্ধে ভাগনেদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শ্রীপুর প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ভাগনে হাসানুজ্জামান, আরিফুজ্জামান, ইয়াছিন ও জাফর লিখিত বক্তব্যে বলেন, আমরা নিন্ম স্বাক্ষরকারীগণ ভূক্তভোগী হিসেবে আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই এভ ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য অত্যন্ত বেদনা বিধুর কণ্ঠে জানাচ্ছি যে, আমাদের পূর্ব বাড়ী ছিলো মাগুরা সদর উপজেলার ফুলবাড়ী গ্রামে। আমাদের মামা বাড়ী শ্রীপুর উপজেলার কল্যাণপুর গ্রামে। ৪৫ বছর পূর্বে আমার মামা আমজাদ হোসেন লষ্কর, পিতা মৃত ইউছুফ লষ্কর আমাদেরকে ফুলবাড়ী হতে কল্যাণপুর গ্রামে নিয়ে আসেন। এবং তার নিজস্ব ২০ শতক জমিতে আমাদের বসত বাড়ী স্থাপনের সুযোগ করে দেন। আমরা ৪ ভাই ও ১ বোন। আমার বোন ফ্লোরা নাসরিন টিনা ইংল্যান্ড প্রবাসী।
আমার মামা আমাদের বলেন যে, তোমরা যেহেতু আমার নিজ নামীয় জমিতে বসবাস করছো সেহেতু জমিটা তোমাদের নামে রেজিস্ট্রি করে দেবো এবং আমি আরও জমি বিক্রি করবো। মর্মে এই বাড়ীর জমিসহ ২০৭ শতক জমি বাবদ ২০০৯ সাল হতে ২০১৩ সাল পর্যন্ত ন্যায্যমূল্য বাবদ নগদ ও রশিদের মাধ্যমে ৫৮ লক্ষ টাকা গ্রহণ করেন। টাকা নেওয়ার পর আমরা মামাকে জমি রেজিস্ট্রি করে দিতে বললে তিনি তা না দিয়ে বরং আমাদের উক্ত বসত বাড়ী থেকে উচ্ছেদ করার চেষ্টা করছেন। ফলে আমরা বাধ্য হয়ে মাগুরা বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেছি। যার নম্বর ০৭/২৫। জমির তফসিল ৪৪নং কল্যাণপুর মৌজার ২১০ নং খতিয়ানের ৭১,৭২,৭৫,৭৭,৭৮ ও ৭৯ নং দাগের সর্বমোট জমি ২০৭ শতক।বিষয়টি আপনাদের মিডিয়ার মাধ্যমে প্রচার করে যাতে আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পেতে পারি তার জন্য সার্বিক সহযোগিতা কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শ্রীপুরে “হাম রুবেলা টিকদান” ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে শ্রীপুর  উপজেলা  নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলামের উপস্থিতিতে ৩ বছরের শিশুকে টিকা দেওয়ার মধ্যে দিয়ে হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ  উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯ টায়  শ্রীপুর ইউনিয়নের সাবেক ১ নং ওয়ার্ডের ক/১ সাব ব্লক অস্থায়ী টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য সহকারী সঞ্চিতা চক্রবর্তী ৩ বছরের […]

পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে উৎসাহ দিচ্ছেন তখলপুর মাদ্রাসার সভাপতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর, মাগুরা জেলা প্রতিনিধি:আগামী ২১ এপ্রিল মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরীক্ষা।  এই পরীক্ষাকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলায় এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ দেখা গেছে। পরীক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে সরাসরি তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন ও কলম,খাতা,পেনসিল […]