টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মির্জাপুর থানার মামুন

Share the post
সীমান্ত দাস,মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :টাঙ্গাইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়েছে। সভায় মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে। রোববার দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলমের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) আবিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহ নেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকীসহ অন্যান্য কর্মকর্তারা।
ওসি মামুনকে মাদক উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার রহস্য উদঘাটন, অপরাধ দমন, সেবা প্রদান এবং রেকর্ডসংখ্যক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়েছে।
এছাড়া, হত্যা মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের জন্য মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) সানাউল ইসলামকে জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

Share the post

Share the postসীমান্ত দাস, মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলের মির্জাপুর থেকে তৃতীয় বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (১৮ এপ্রিল ২৬) বিকেলে মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. তাজ উদ্দিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে […]

মির্জাপুরে আইন শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

Share the post

Share the post সীমান্ত দাস, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :টাঙ্গাইলের মির্জাপুরে আইন-শৃঙ্খলা কমিটির ও উপজেলা পরিষদের মাসিক সভা উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে এগারটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিবের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) তারেক আজিজের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফরিদুল ইসলাম, মির্জাপুর […]