মনোহরদীতে গভীর রাতে পুলিশের অভিযান: ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Share the post
মো হিমেল মিয়া। মনোহরদী নরসিংদী:নরসিংদীর মনোহরদী উপজেলায় গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে মনোহরদী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলামের দিকনির্দেশনায় এসআই মোঃ আল আমীন সঙ্গীয় ফোর্সসহ সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার খালিয়াবাইদ গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে খালিয়াবাইদ গ্রামের বাসিন্দা মোঃ মনির হোসেন (পিতা: শামসুদ্দিন) কে গ্রেপ্তার করা হয়। তিনি একটি সিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন এবং দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন।
জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি একটি যৌতুক মামলার সাজাপ্রাপ্ত। আদালত তাকে ১ (এক) বছর বিনাশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন। তার বিরুদ্ধে জারি করা পুরাতন সাজা পরোয়ানা তামিলের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরে তার অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছিল। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে সফল অভিযান পরিচালনা করে তাকে আটক করা সম্ভব হয়।
গ্রেপ্তারের পর আসামিকে বিধি মোতাবেক মনোহরদী থানায় হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মনোহরদী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postনরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ফুটে ওঠে বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postমো হিমেল মিয়া মনোহরদী নরসিংদী।নরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ছিল বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল প্রকাশ। অনুষ্ঠানে প্রধান […]