জামালপুর সদর উপজেলায় নির্মাণাধীন একটি বাসায় চুরির ঘটনায় ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজের সূত্র ধরে নারী সহ চারজন গ্রেফতার ।
রিপোর্ট – সাদ্দাম হোসেন রোমান জামালপুর বকশিগঞ্জ প্রতিনিধি: জামালপুর সদর উপজেলায় নির্মাণাধীন একটি বাসায় চুরির ঘটনায় ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজের সূত্র ধরে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে দুইজন নারীও রয়েছেন।
পুলিশ জানায়, দক্ষিণ কাচারীপাড়া এলাকার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে একটি নির্মাণাধীন বাসার নিচতলা থেকে বৈদ্যুতিক মালামাল চুরির ঘটনা ঘটে। গত ৩ এপ্রিল রাত ১১টা থেকে ৪ এপ্রিল ভোর ৬টার মধ্যে এ চুরি সংঘটিত হয়।
এ ঘটনায় বাড়ির মালিক মো. গোলাম সরওয়ার চৌধুরী বাদী হয়ে জামালপুর থানায় মামলা দায়ের করেন (মামলা নং-১০/২১৭, তারিখ-০৫/০৪/২০২৬, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড)।
ঘটনার পর পাশের বাসার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। ফুটেজে দেখা যায়, ভোর আনুমানিক ৫টা ৫০ মিনিটে দুই নারী ঘটনাস্থলে প্রবেশ করে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

