মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

Share the post
মো হিমেল মিয়া। মনোহরদী নরসিংদী:নরসিংদীর মনোহরদীতে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পরিচালিত অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার নিকট থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলামের দিকনির্দেশনায় এলাকাকে মাদকমুক্ত করতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অত্র থানার সাব-ইন্সপেক্টর মোঃ আল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ২ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দে ডিউটি পালনকালে মনোহরদী থানাধীন বীরগাঁও চৌরাস্তা বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কৃষ্ণপুর ইউনিয়নের খালিয়াবাইদ গ্রামের জনৈক মোঃ রফিকুল ইসলামের বসতবাড়িতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে।
উক্ত সংবাদের ভিত্তিতে একই তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ রফিকুল ইসলাম, পিতা আব্দুল বাতেন, গ্রাম খালিয়াবাইদ, ইউনিয়ন কৃষ্ণপুর, থানা মনোহরদী—কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নিকট হতে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
পুলিশ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মনোহরদী থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postনরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ফুটে ওঠে বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postমো হিমেল মিয়া মনোহরদী নরসিংদী।নরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ছিল বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল প্রকাশ। অনুষ্ঠানে প্রধান […]