সিরাজগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

Share the post

জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ জেলা শাখার জন্য ১৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে মাহমুদা পারভীর রনিকে আহ্বায়ক এবং আব্দুল্লাহ আল মামুন লিওনকে সদস্য সচিব করা হয়েছে।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে আগামী ৬ মাসের জন্য অনুমোদিত এ কমিটিকে ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
রাত সাড়ে ১১টার দিকে নবগঠিত কমিটির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন লিওন বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেলে কমিটি অনুমোদিত হয়েছে এবং রাতে তারা অনুমোদনের চিঠি হাতে পেয়েছেন।
আহ্বায়ক কমিটির অন্যান্য নেতারা হলেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ আজিজ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. আসলাম ও আয়েশা সিদ্দিকা, সাংগঠনিক সম্পাদক মাহমুদ কলি রবিন, যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হক ও মো. আব্দুল আলিম, যুগ্ম সদস্য সচিব হযরত আলী উসমান (দপ্তর), আনসার আলী, রেকাব সরকার সম্রাট ও মাসুম শেখ, সহ সাংগঠনিক সম্পাদক মুরাদুজ্জামান মাঈন। এছাড়া সদস্য করা হয়েছে মো. ছারোয়ার, মো. জাহাঙ্গীর ও মো. আলমাছ সরকারকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

যমুনা সেতু পেরিয়ে বগুড়া পথে তারেক রহমানকে ঘিরে সিরাজগঞ্জে গণমানুষের উচ্ছ্বাস

Share the post

Share the postজলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি:ঢাকা থেকে সড়কপথে আজ সকালে বগুড়ার উদ্দেশ্যে যাত্রাকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যমুনা সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ মহাসড়কজুড়ে গণমানুষের উচ্ছ্বসিত অভ্যর্থনায় সিক্ত হয়েছেন। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়কের সিরাজগঞ্জ গোলচত্বরে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক জড়ো হন। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ […]

সিরাজগঞ্জে দালাল ছাড়া মেলে না পাসপোর্ট, ভোগান্তিতে সাধারণ মানুষ

Share the post

Share the postজলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল ছাড়া পাসপোর্ট করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আবেদন প্রক্রিয়ায় নানা অজুহাতে গ্রাহকদের হয়রানির অভিযোগ উঠেছে। একই আবেদন দালালের মাধ্যমে জমা দিলে সহজেই গ্রহণ করা হচ্ছে বলেও অভিযোগ করছেন ভুক্তভোগীরা। সরেজমিনে দেখা যায়, আবেদন জমা দেওয়ার কাউন্টারের সামনে সকাল থেকেই দীর্ঘ লাইন। […]