মনোহরদীতে পুলিশের চিরুনি অভিযান: জুয়া খেলার আসর থেকে হাতেনাতে আটক ৭ জন

Share the post
মো হিমেল মিয়া। মনোহরদী নরসিংদী:নরসিংদীর মনোহরদী উপজেলায় জুয়া ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পুলিশের চিরুনি অভিযানে জুয়ার আসর ভেঙে দেওয়া হয়েছে। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ ৭ জনকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মনোহরদী থানাকে জুয়া ও মাদকমুক্ত রাখতে এবং যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছে থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় ৩ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটে বীরগাঁও চৌরাস্তা বাজার এলাকায় ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চরমান্দালিয়া ইউনিয়নের একটি বসতবাড়িতে তাস দিয়ে জুয়া খেলা চলছে।
পরে রাত আনুমানিক ২টা ০০ মিনিটে এসআই মাধব চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৭ জনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন— জাহাঙ্গীর (৩৬), রাসেল (২৮), আইনুদ্দিন (৬০), মোঃ সুজন (৩৬), শাহিন (৬৫), আব্দুল হক (৪১) এবং মোঃ সুরুজ মিয়া। তাদের সবার বাড়ি চরমান্দালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়।
অভিযানকালে তাদের কাছ থেকে ১২৭টি তাস এবং নগদ ১,৪৫০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় জুয়া খেলে সামাজিক পরিবেশ নষ্ট করছিল এবং যুব সমাজকে বিপথে পরিচালিত করছিল।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, জুয়া ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postনরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ফুটে ওঠে বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postমো হিমেল মিয়া মনোহরদী নরসিংদী।নরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ছিল বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল প্রকাশ। অনুষ্ঠানে প্রধান […]