‎আশুলিয়ায় ইয়াবা,গাজা ও চোলাই মদ সহ আটক-৪

Share the post

 মাহমুদুল ইসলাম সাগর সাভার উপজেলা প্রতিনিধি: ‎ঢাকা জেলার  আশুলিয়ার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে গাঁজা, চোলাই মদ ও ইয়াবাসহ চারজনকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। শুক্রবার (৩ এপ্রিল) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম।

‎আটককৃতরা হলেন- টাঙ্গাইল জেলার গোপালপুর থানার বালোবাড়ী এলাকার মৃত বরকত আলীর ছেলে মো. ইউসুফ আলী (৪৫), তার স্ত্রী মোসা. শিল্পী বেগম (৪০), চাঁদপুর জেলার মতলব উত্তর থানার চর মাছুয়া এলাকার মো. হারুন অর রশিদের ছেলে মো. আরিফ হোসেন রাজু (২৬) ও ঢাকা জেলার আশুলিয়া থানার ইয়ারপুর এলাকার মৃত লক্ষী মন্ডল ওরফে লক্ষ্মণ মন্ডলের ছেলে বিদ্যুৎ সরকার (৪০)।

‎ডিবি পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত থেকে ভোররাত পর্যন্ত আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ইউনিক বাসস্ট্যান্ড ও নরসিংহপুর লালপাহাড় সিটি এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এসময় ইউসুফ আলী, তার স্ত্রী শিল্পী বেগম, আরিফ হোসেন রাজু ও বিদ্যুৎ সরকার নামে চারজনকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে প্রথম অভিযান চালানো হয়। সেখানে ইউসুফ আলী ও শিল্পী বেগমকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়। একই স্থান থেকে আরিফ হোসেন রাজুকে ২০ লিটার চোলাই মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। ভোরে নরসিংহপুর  আরেকটি অভিযানে বিদ্যুৎ সরকারকে ৫১ পিস ইয়াবা ট্য আটক করা হয়।

‎ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, আটক ইউসুফ আলী ও বিদ্যুৎ সরকারের বিরুদ্ধে অন্তত পাঁচটি মাদক মামলাসহ অন্যান্য মামলা রয়েছে।মাদক নির্মূলে ডিবি পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে  আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

আশুলিয়ায় বাস–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, চালক পলাতক।

Share the post

Share the postশামীম বেপারী সাভার আশুলিয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান। সরে জমিনে গিয়ে দেখা যায় , রাজধানী […]

সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

Share the post

Share the post‎ মাহমুদুল ইসলাম সাগর‎ সাভার উপজেলা প্রতিনিধি:ঢাকার সাভারের জোড়পুল এলাকায় একটি ভাড়া বাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সন্দেহজনক এক কার্যক্রম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মারুফ হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। তবে প্রশ্ন উঠেছে—তিনি কি একাই, নাকি এর পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র? ‎ ‎পুলিশ […]