ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে তাহলেই মাদক নির্মূল সম্ভব, চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান 

Share the post
ফাহাদ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মল্লিকপাড়া জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান।
শুক্রবার (৩ এপ্রিল) মল্লিকপাড়া জামে মসজিদে জুম্মার নামাজের সময় মুসল্লিদের কাছে দোয়ার উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
এ সময় তিনি মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের সাথে সালাত আদায় করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমি আপনাদের সন্তান আপনাদের পরিচিত ব্যক্তি। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেছি। দল যদি আমাকে মনোনীত করে এবং আল্লাহ যদি চান আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের কাছে ভোট চাইতে আসবো। আপনারা আমাকে সন্তান মনে করে আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া ও ভালবাসায় আমি সামনে এগিয়ে যেতে চাই। আমি শুনেছি এই এলাকায় দু একটি পরিবার মাদকের সাথে লিপ্ত। তাদের উদ্দেশ্যে করে বলব মাদক ছাড়েন কর্ম ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করে দেব। যদি মাদক না ছাড়েন তাহলে এই এলাকায় থাকতে পারবেন না। মানে প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাই সকলে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে লড়তে হবে তাহলেই মাদক নির্মূল করা সম্ভব। দু-একটি পরিবার মাদক পরিবারের কাছে পুরা এলাকা জিম্মি থাকা অসম্ভব কথা। সকালে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলেন এবং তাদেরকে সচেতন করেন মাদক ছাড়তে হবে নইলে এলাকা ছাড়তে হবে। সোনারগাঁ থানার ওসি মহিব্বুল্লাহ ও আইনশৃঙ্খলা বাহিনী মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আমরা তাদের সাথে একাত্মতা পোষণ করেছি।
এছাড়াও তিনি বলেন, সারা বাংলাদেশের মসজিদের উন্নয়নের ব্যাপারে উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে যে সকল মসজিদগুলো অবহেলিত সেগুলো প্রতি আমাদের লক্ষ্য থাকবে। এ মসজিদে ইনশাআল্লাহ এক মাসের মধ্যে যে অসম্পূর্ণ কাজ আছে এবং উন্নয়নের কাজ আছে সেগুলোর জন্য আমি সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের মাধ্যমে সহযোগিতা চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে সব সময় আপনাদের সেবা করে যেতে পারি আল্লাহ যেন আমাকে কবুল করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে অতিরিক্ত  টাকা আদায় এর  অভিযোগ  

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপ ও অন্যান্য খাতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী। জানা যায়, নব্বইয়ের দশকের গোড়ার দিকে নরসিংদী জেলার বাসিন্দা বিশিষ্ট শিল্পপতি মরহুম কাজী ফজলুল হক নারী শিক্ষার উন্নয়ন, স্বল্প খরচে শিক্ষার সুযোগ এবং […]

সোনারগাঁয়ে নারী কেলেঙ্কারিতে ৭ জনের বিরুদ্ধে অভিযোগ, ২ জন পলাতক 

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি নারী ধর্ষণ ও নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে। মামলায় একই গ্রামের ৭ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। মামলার বাদী জেসমিন (৪৩), স্বামী শহিদুল্লাহ, সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন দায়েরপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি জানান, দীর্ঘদিন ধরে আসামিদের […]