পহেলা বৈশাখ উপলক্ষে শেরপুর জেলা জাসাসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Share the post
জহুরুল ইসলাম জপি শেরপুর জেলা প্রতিনিধি:বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) শেরপুর জেলা শাখার উদ্যোগে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধ সংরক্ষণে জাসাসের অগ্রণী ভূমিকা আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকাল ৫টায় শেরপুর জেলার কলেজ মোড় এলাকায় অবস্থিত সুলতান চাইনিজ রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করেন।
জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসাসের আহ্বায়ক এ কে এম এনামুল হক বিপু। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা জাসাসের সদস্য সচিব হারুন অর রশিদ।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা জাসাসের সদস্য ও দপ্তরের দায়িত্বে থাকা জহুরুল ইসলাম জপি এবং জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলিত পরিষদ শেরপুর জেলা শাখার প্রতিনিধি করুণা দাস কারুয়া। সভায় নবগঠিত আহ্বান কমিটির সদস্য, যুগ্ম আহ্বায়ক এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে বলেন, জাসাস সবসময় বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক মূল্যবোধ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা আগামী দিনে জাসাসের সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও জোরদার করা, তরুণ প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
প্রধান অতিথি এ কে এম এনামুল হক বিপু তাঁর বক্তব্যে বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম প্রতীক। এই ঐতিহ্য রক্ষায় জাসাসের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সমাজে সাংস্কৃতিক চর্চা বিস্তারে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
সভায় পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি পালনের পরিকল্পনা গ্রহণ করা হয়। শেষে উপস্থিত সকলের মধ্যে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের প্রশাসক পদে নিয়োগ উপলক্ষে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি শেরপুর  প্রতিনিধি:শেরপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসা, তেরাবাজার, শেরপুর-এর সম্মানিত প্রধান উপদেষ্টা অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশ শেরপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিযুক্ত হওয়ায় মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে এক শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল , শনিবার রাত ৯ টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে […]

শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার ঘোষনা দিলেন সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর  জেলা প্রতিনিধি:২০২৬ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ। আজ বৃহস্পতিবার দুপুরে আমীর আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিদায় অনুষ্ঠানে প্রিয় অতিথির বক্তব্যে তিনি এ ঘোষনা দেন। […]