রিহ্যাব নির্বাচন ২০২৬–২০২৮: স্বচ্ছতা ও টেকসই উন্নয়নের অঙ্গীকারে জাগরণ প্যানেলের প্রার্থীতা ঘোষণা

Share the post

ঢাকা প্রতিনিধি : বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন (রিহ্যাব) নির্বাচন ২০২৬–২০২৮ উপলক্ষে ‘জাগরণ প্যানেল’ আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থীতা ঘোষণা করেছে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও টেকসই উন্নয়নের অঙ্গীকার নিয়ে গঠিত এই প্যানেল আবাসন খাতে নতুন গতি সৃষ্টির প্রত্যাশা ব্যক্ত করেছে।No description available.

রিহ্যাব-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মোকাররম হোসেন খান (ব্যালট নং: ০২) প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়েছেন ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ (ব্যালট নং: ০৬)। অভিজ্ঞ এই নেতৃত্ব রিহ্যাব-কে আরও গতিশীল ও সদস্যবান্ধব সংগঠনে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন।

নির্বাচন প্রসঙ্গে মোকাররম হোসেন খান বলেন, “আমরা একটি স্বচ্ছ ও দায়িত্বশীল রিহ্যাব গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে সদস্যদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি আবাসন খাতকে আরও শক্তিশালী ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে চাই।”No description available.

জাগরণ প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন—
ভাইস প্রেসিডেন্ট-১ পদে এ.এম. মহিব উদ্দিন (ব্যালট নং: ০৮),
ভাইস প্রেসিডেন্ট-২ পদে আল-হাজ্ব এস.এম. জাহিদুল ইসলাম (ব্যালট নং: ১৩),
ভাইস প্রেসিডেন্ট-৩ পদে মোঃ রেজাউল করিম খান (ব্যালট নং: ১৫) এবং
ভাইস প্রেসিডেন্ট (অর্থ) পদে মোঃ শাহাদাত হোসেন (ব্যালট নং: ২০)।No description available.

পরিচালক পদে প্রার্থী হয়েছেন—
মোঃ রেজওয়ানুল হক (ব্যালট নং: ৩৪),
ড. ইঞ্জিনিয়ার মোঃ মহিউদ্দিন সিকদার মনজু (ব্যালট নং: ৪৩),
মোঃ আক্তার হোসেন (ব্যালট নং: ৪৯),
মোঃ আলী হোসেন (ব্যালট নং: ৬৫),
মোঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম (ব্যালট নং: ৪৬),
রোটারিয়ান এস. এমদাদ হোসেন (ব্যালট নং: ৫২) এবং
মোঃ ওবাইদুর রহমান তালুকদার (ব্যালট নং: ৬২)।

জাগরণ প্যানেলের নেতৃবৃন্দ জানান, সুশাসন নিশ্চিত করে রিহ্যাব-এর প্রতি সদস্যদের আস্থা পুনরুদ্ধার এবং আবাসন খাতের সার্বিক উন্নয়নে তারা সম্মিলিতভাবে কাজ করবেন।No description available.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]