রায়পুরে ক্লাস চলাকালে ছাদের পলেস্তার খসে পড়ে ৪ শিক্ষার্থী আহত 

Share the post

আব্দুল্লাহ আল মামুন,রায়পুর(লক্ষীপুর)প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে একটি  জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ক্লাস চলাকালে ঝুঁকিপূর্ণ ভবনের ছাদের পলেস্তার খসে পড়ে  চার শিক্ষার্থী আহত হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার দেবীপুর গ্রামের জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির কক্ষে এ  দুর্ঘটনাটি  ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন- সাদিয়া আক্তার, নাদিয়া আক্তার ও রিতু বণিক। তাদেরকে তাৎক্ষণিক   রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা  দেওয়া হয়েছে।

এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম গণমাধ্যমকর্মীদের  বলেন, স্কুলের বিরতির সময় ছাদের একটি অংশের পলেস্তারা খসে পড়ে শিক্ষার্থীদের  উপরে  এসে পড়লে ৪ জন শিক্ষার্থী আহত হয়। ভাগ্য ভালো যে বড় ধরনের কোন ক্ষতি কারো হয়নি। আহতদের  প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে পাঠানো হয়েছে।

প্রধান শিক্ষক আরও  জানান, বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনেই শ্রেণি কার্যক্রম চালানো হচ্ছিল। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও এ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা  হয়নি।

রায়পুর উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান , স্কুলের ভবনটির ঝুঁকিপূর্ণ অবস্থা সম্পর্কে অবগত ছিলেন এবং  এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও তিনি বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: লক্ষ্মীপুর থেকে মনোনয়ন পেলেন বিথীকা বিনতে হোসাইন

Share the post

Share the postকবির হোসেন রাকিব  প্রতিবেদক, লক্ষ্মীপুর :​ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নিজেদের মনোনীত ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই তালিকা ঘোষণা করা হয়। ঘোষিত এই তালিকায় লক্ষ্মীপুর জেলা থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন বিথীকা বিনতে হোসাইন। ​দলীয় সূত্রে জানা […]

মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ

Share the post

Share the postকবির হোসেন রাকিব, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীবেষ্টিত চরকালকিনি ইউনিয়নের নাছিরগঞ্জের ‘মাঝেরচর’ এলাকায় কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অভিযোগ উঠেছে, নৌপথের বিভিন্ন ঘাটে একটি প্রভাবশালী সিন্ডিকেট কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে। স্থানীয়দের দাবি, চরকালকিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম সুমনের নেতৃত্বে […]