রায়পুরে ক্লাস চলাকালে ছাদের পলেস্তার খসে পড়ে ৪ শিক্ষার্থী আহত
আব্দুল্লাহ আল মামুন,রায়পুর(লক্ষীপুর)প্রতিনি
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার দেবীপুর গ্রামের জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির কক্ষে এ দুর্ঘটনাটি ঘটে।
আহত শিক্ষার্থীরা হলেন- সাদিয়া আক্তার, নাদিয়া আক্তার ও রিতু বণিক। তাদেরকে তাৎক্ষণিক রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম গণমাধ্যমকর্মীদের বলেন, স্কুলের বিরতির সময় ছাদের একটি অংশের পলেস্তারা খসে পড়ে শিক্ষার্থীদের উপরে এসে পড়লে ৪ জন শিক্ষার্থী আহত হয়। ভাগ্য ভালো যে বড় ধরনের কোন ক্ষতি কারো হয়নি। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে পাঠানো হয়েছে।
প্রধান শিক্ষক আরও জানান, বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনেই শ্রেণি কার্যক্রম চালানো হচ্ছিল। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও এ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
রায়পুর উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান , স্কুলের ভবনটির ঝুঁকিপূর্ণ অবস্থা সম্পর্কে অবগত ছিলেন এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও তিনি বলেন।

