মহম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৭ মাদকসেবী আটক; ২ জনের কারাদণ্ড

Share the post
জিল্লুর রহমান সাগর, মাগুরা প্রতিনিধি:মাগুরার মহম্মদপুর থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৭ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। বুধবার (১লা এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় দিনভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। উপজেলার বড়রিয়া, ধোয়াইল ও বেজড়া গ্রামের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে এই মাদকসেবীদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন— উপজেলার বড়রিয়া গ্রামের বাসিন্দা সাগর, মামুন ও নুর ইসলাম; ধোয়াইল গ্রামের বাসিন্দা সুমন ও রাকিব এবং বেজড়া গ্রামের রিয়াজ ও মুলজার।
আটকের পর তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক আটককৃতদের মধ্যে সাগরকে ৩ মাস এবং মুলজারকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া বাকি ৫ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
অভিযান প্রসঙ্গে মহম্মদপুর থানার ওসি মোঃ আশরাফুজ্জামান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারি ও সেবনকারী— কাউকেই ছাড় দেওয়া হবে না।”
এলাকাবাসীর প্রত্যাশা, পুলিশের এমন কঠোর অবস্থানের ফলে উপজেলায় মাদকের বিস্তার ও অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে কমে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শ্রীপুরে “হাম রুবেলা টিকদান” ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে শ্রীপুর  উপজেলা  নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলামের উপস্থিতিতে ৩ বছরের শিশুকে টিকা দেওয়ার মধ্যে দিয়ে হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ  উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯ টায়  শ্রীপুর ইউনিয়নের সাবেক ১ নং ওয়ার্ডের ক/১ সাব ব্লক অস্থায়ী টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য সহকারী সঞ্চিতা চক্রবর্তী ৩ বছরের […]

পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে উৎসাহ দিচ্ছেন তখলপুর মাদ্রাসার সভাপতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর, মাগুরা জেলা প্রতিনিধি:আগামী ২১ এপ্রিল মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরীক্ষা।  এই পরীক্ষাকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলায় এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ দেখা গেছে। পরীক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে সরাসরি তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন ও কলম,খাতা,পেনসিল […]