নিখোঁজের ১৬ ঘণ্টা পর মাগুরায় গৃহবধূর মরদেহ উদ্ধার: ধর্ষণের পর হত্যার অভিযোগ

Share the post
জিল্লুর রহমান সাগর মাগুরা প্রতিনিধি:গুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নে নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর লিমা খাতুন (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টার দিকে নিহতের বাবার বাড়ির পাশের একটি এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, তাঁকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
নিহত লিমা খাতুন উপজেলার গয়েশপুর ইউনিয়নের বড় উদাস গ্রামের আবদুল হাইয়ের মেয়ে। তাঁর স্বামী সুজন মিয়া ঝিনাইদহ সদর উপজেলার হাট গোপালপুর গ্রামের বাসিন্দা (পিতা- মৃত মরজেল)। লিমা বর্তমানে বাবার বাড়িতেই অবস্থান করছিলেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত) জানান, “খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি। লিমার শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না এবং ধর্ষণের শিকার হয়েছেন কি না তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শ্রীপুরে “হাম রুবেলা টিকদান” ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে শ্রীপুর  উপজেলা  নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলামের উপস্থিতিতে ৩ বছরের শিশুকে টিকা দেওয়ার মধ্যে দিয়ে হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ  উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯ টায়  শ্রীপুর ইউনিয়নের সাবেক ১ নং ওয়ার্ডের ক/১ সাব ব্লক অস্থায়ী টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য সহকারী সঞ্চিতা চক্রবর্তী ৩ বছরের […]

পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে উৎসাহ দিচ্ছেন তখলপুর মাদ্রাসার সভাপতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর, মাগুরা জেলা প্রতিনিধি:আগামী ২১ এপ্রিল মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরীক্ষা।  এই পরীক্ষাকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলায় এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ দেখা গেছে। পরীক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে সরাসরি তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন ও কলম,খাতা,পেনসিল […]