রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় সৌদি প্রবাসী নিহত

Share the post
বি এম আবুল হাসনাত, রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের টাওরা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সৌদি প্রবাসী মাছুম মিয়া(২৫) নামের এক যুবক নিহত হয়েছে। গত ৩০মার্চ সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রূপগঞ্জের টাওরা গ্রামের মাছুম মিয়া ও একই এলাকার রাজু মিয়া সৌদি প্রবাসী। সৌদি আরবে অবস্থানকালে আর্থিক লেনদেন নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ঈদ-উল-ফিতর উপলক্ষে তারা দেশে ফেরার পরও পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলতে থাকে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ঈদের পর আয়োজিত এক গ্রাম্যসালিশ বৈঠকে রাজু মিয়া ৮ হাজার মাছুম মিয়াকে প্রদান করার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তে রাজু মিয়া অসন্তুষ্টি হয়ে মাছুম মিয়ার নিকট থেকে ২টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর থেকে তাদের মধ্যে বিরোধ চরমে পৌঁছায়।
এ ঘটনায় গত ৩০মার্চ সোমবার সন্ধ্যায় মাছুম মিয়া ও তার বন্ধু রমজান হোসেন মোটরসাইকেলে পাঁচদোনা থেকে বাড়ি ফেরার পথে টাওরা মধ্যপাড়া কামরানের দোকানের সামনে প্রথমে বাঁশ দিয়ে তাদের আঘাত করে। পরে মাছুম মিয়া মাটিতে লুটে পড়লে রাজু মিয়া ও তার সহযোগীরা উপর্যপুরি কুপিয়ে জখম করে। রমজান হোসেনকেও কুপিয়ে জখম করে । একপর্যায়ে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতে তার মুত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন

Share the post

Share the post বি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:ঢাকা ও নারায়ণগঞ্জের সীমানাবর্তী রূপগঞ্জ উপজেলার ডেমরা-কামশাইর সড়কে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল ২৬এপ্রিল রবিবার এ সেতু নির্মাণ কাজের উদ্বোধন করে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। কায়েতপাড়া ইউনিয়নের কেওঢালা এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ […]

রূপগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, বিপুল পরিমান নগদ টাকা-স্বর্ণালংকার লুট

Share the post

Share the postবি এম আবুল হাসনাত, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন ছোট দড়িকান্দি গ্রামে যুক্তরাজ্য (লন্ডন) প্রবাসী হাবিবুর রহমান হিরন মোল্লা (৬৩)-এর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, ২৪ এপ্রিল গভীর রাতে আনুমানিক রাত ২টা থেকে ৩টার মধ্যে ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বারান্দার […]