সোনারগাঁওয়ে বিএনপি নেতার ছত্রছায়া থাকা লুঙ্গি মিজান ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার 

Share the post
ফাহাদুল ইসলাম, সোনারগাঁ:নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবাসহ কথিত বিএনপি নেতা মিজানুর রহমান ওরফে “লুঙ্গী মিজান” এবং তার এক সহযোগীকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম টিকাকার লুঙ্গী মিজান নামে পরিচিতি পাওয়ার পর থেকেই এলাকায় তার প্রভাব বাড়তে থাকে। এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তিনি সোনারগাঁও পৌরসভা এলাকায় মাদক কারবার ও সেবনের সঙ্গে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর দাবি, গত ৫ আগস্টের পর স্থানীয় বিএনপি নেতাদের ছত্রছায়ায় আরও বেপরোয়া হয়ে ওঠেন মিজান। তার নেতৃত্বে এলাকায় মাদকের বিস্তার বৃদ্ধি পায় এবং তরুণ সমাজের মধ্যে এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে।
অভিযানের সময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের আশা, এই গ্রেফতারের মাধ্যমে এলাকায় মাদক কারবার কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে অতিরিক্ত  টাকা আদায় এর  অভিযোগ  

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপ ও অন্যান্য খাতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী। জানা যায়, নব্বইয়ের দশকের গোড়ার দিকে নরসিংদী জেলার বাসিন্দা বিশিষ্ট শিল্পপতি মরহুম কাজী ফজলুল হক নারী শিক্ষার উন্নয়ন, স্বল্প খরচে শিক্ষার সুযোগ এবং […]

সোনারগাঁয়ে নারী কেলেঙ্কারিতে ৭ জনের বিরুদ্ধে অভিযোগ, ২ জন পলাতক 

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি নারী ধর্ষণ ও নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে। মামলায় একই গ্রামের ৭ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। মামলার বাদী জেসমিন (৪৩), স্বামী শহিদুল্লাহ, সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন দায়েরপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি জানান, দীর্ঘদিন ধরে আসামিদের […]