ইবি প্রতিনিধি:২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (GST) পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা উপলক্ষে ৪ দিনের ছুটি ঘোষণা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ০১ এপ্রিল ২০২৬ (বুধবার) ‘বি’ ইউনিট এবং ০৮ এপ্রিল ২০২৬ (বুধবার) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস কার্যক্রম পরিচালনার জন্য ক্লাস বন্ধ থাকবে। এছাড়া ১১ ও ১২ এপ্রিল ২০২৬ (শনিবার ও রবিবার) ‘ডি’ ইউনিটের আসন বিন্যাস ও ভর্তি পরীক্ষা গ্রহণের জন্যও বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস বন্ধ রাখা হবে।
তবে এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল অফিস যথারীতি খোলা থাকবে।

