নেত্রকোণায় বেড়েছে হামের প্রকোপ: এক সপ্তাহে হাসপাতালে ভর্তি ৬ শিশু

Share the post
সোহেল খান দূর্জয়- নেত্রকোনা : নেত্রকোণায় হামের সংক্রমণ বাড়তে শুরু করেছে। গত এক সপ্তাহে জেলা সদর হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ছয়জন শিশু ভর্তি হয়েছে। মঙ্গলবার (দুপুর পর্যন্ত) চারজন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাম আক্রান্ত রোগীদের জন্য সদর হাসপাতালে আলাদা ‘হাম কর্নার’ চালু করা হয়েছে। সেখানে আইসোলেটেড ইউনিটে রোগীদের বিশেষ ব্যবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
আক্রান্ত শিশুদের অভিভাবকেরা জানান, জ্বর, শরীরে র‍্যাশ, মুখে ঘা, কাশি ও পেটের সমস্যার মতো উপসর্গ দেখা দিচ্ছে। এতে শিশুদের খাবার গ্রহণ কমে যাচ্ছে এবং তারা দুর্বল হয়ে পড়ছে। সদর হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক মো. রায়হান খান বলেন, বর্তমানে ভর্তি চারজন শিশুর মধ্যে একজন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় রয়েছে। হামে আক্রান্ত রোগীদের জন্য পৃথক ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, হাসপাতালের অক্সিজেন সরবরাহ লাইনে কিছু সমস্যা থাকায় নিউমোনিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় কিছুটা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। তবে সব ধরনের সীমাবদ্ধতার মধ্যেও রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন, শিশুদের জ্বরের সঙ্গে শরীরে র‍্যাশ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে চিকিৎসা নেওয়া জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

নির্মানের ৫ দিন না যেতেই হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের পিচ

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে দুর্গাপুর ইউনিয়নের চারিয়া মাসকান্দা থেকে মাকড়াইল বাজার পর্যন্ত নির্মিত হচ্ছে গুরুতপূর্ণ এই সড়কটি। সড়কে অন্যান্য কাজ শেষ হওয়ার পরেই চলমান ছিলো পিচ ঢালাইয়ের কাজ। পাঁচদিন হয় শেষ হয়েছে পিচ ঢালাইয়ের কাজ। এরই মধ্যে হাতের টানেই উঠে যাচ্ছে রাস্তার পিচ। নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় স¤প্রতি সংস্কার […]