বিশ্ববাসীর মঙ্গল কামনায় রূপগঞ্জে বাসন্তী পূজা উদযাপন

Share the post
বি এম আবুল হাসনাত, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন দক্ষিণবাগ এলাকার চিত্তরঞ্জন সরকারের বাড়ীতে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বাসন্তী পূজা। জগতের সকল অমঙ্গল দূর করে গ্রামবাসী ও দেশবাসীর সুখ-শান্তি কামনায় ৫ দিন (২৩-২৮ মার্চ) ব্যাপী এই পূজার আয়োজন করা হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দক্ষিণবাগ এলাকার চিত্তরঞ্জন সরকার স্বর্গীয় রাজেন্দ্র সরকারের স্মরণে তার নিজ বাসভবনে ব্যক্তিগত উদ্যোগে ও অর্থায়নে এই আনন্দঘন ও আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। বসন্তকালের এই দেবী আরাধনাকে ঘিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠান সূচীর মধ্যে ছিল, ১ম দিন ঢাক ঢোল বাজিয়ে মাতৃবরণ, ২য় দিন সায়ংকালে শ্রী শ্রী বাসন্তী দেবীর আমন্ত্রণ ও অধিবাস, ৩য় দিন শ্রী শ্রী বাসন্তী দেবীর অষ্টমী বিহিত পূজা প্রশস্থা, সন্ধ্যারতি ও ধুনচি নাচ, ৪র্থ দিন শ্রী শ্রী বাসন্তী দেবীর নবমী বিহিত পূজা, কল্পারম্ভ প্রশস্থা ও শ্রী শ্রী বাসন্তী নবরাত্রি ব্রত আরম্ভ এবং শেষের ৫ম দিনে শ্রী শ্রী বাসন্তী দেবীর বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্থা ও সন্ধ্যায় মাতৃবিদায়। এছাড়া প্রতিদিন আগত ধর্মাবলম্বীদের প্রসাদ বিতরণ করা হয়।
আয়োজক চিত্তরঞ্জন সরকার জানান, এই পূজার মূল লক্ষ্য হলো সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সাধন। তিনি বলেন, “আমি ব্যক্তিগত উদ্যোগে এই পূজা পরিচালনা করছি যাতে আমাদের গ্রামসহ সারা দেশের মানুষের মঙ্গল হয় এবং সবাই যেন রোগ-শোক মুক্ত থেকে শান্তিতে বসবাস করতে পারেন।”
শাস্ত্রমতে জানা যায়, ত্রেতাযুগে রামচন্দ্র অকালে দেবীর আরাধনা করার আগে (শারদীয়া দুর্গাপূজা) বসন্তকালেই দেবী দুর্গার মূল পূজা অনুষ্ঠিত হতো। তারই ধারাবাহিকতায় দক্ষিণবাগের এই আয়োজনে প্রতিদিন ধর্মীয় আচার-অনুষ্ঠান ও চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবীর আরাধনা করা হচ্ছে। পূজাকে কেন্দ্র করে এলাকার ভক্ত ও দর্শনার্থীদের সমাগম ঘটে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত ফুটে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন

Share the post

Share the post বি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:ঢাকা ও নারায়ণগঞ্জের সীমানাবর্তী রূপগঞ্জ উপজেলার ডেমরা-কামশাইর সড়কে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল ২৬এপ্রিল রবিবার এ সেতু নির্মাণ কাজের উদ্বোধন করে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। কায়েতপাড়া ইউনিয়নের কেওঢালা এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ […]

আগামী ৩মে থেকে সকল জেলা উপজেলায় টিকাদান কর্মসূচি একযোগে চলবে- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন এমপি বলেছেন, আগামী ৩মে থেকে সকল জেলা উপজেলায় টিকাদান কর্মসূচি একযোগে চলবে। সকলকে স্বাস্থ্যের প্রতি দৃষ্টি রাখতে হবে।  হামে আক্রান্ত হলে রোগীকে নিকটতম হাসপাতালে পাঠাতে হবে। অসময়ে যেন কোন মায়ের বুক খালি না হয়। হামে আক্রান্ত হয়ে […]