রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ,অভিযুক্ত দুই যুবক গ্রেফতার

Share the post
বি এম আবুল হাসনাত, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)সংবাদদাতা  :  নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার  তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের  দীঘিবরাবো বৌবাজার এলাকা থেকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে । গত২৩ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেফতার করে । গ্রেফতারকৃতরা হলেন দীঘিবরাবো এলাকার মৃত রাসেল মিয়ার ছেলে আফজাল খান(২৪) ও একই  এলাকার মোহাম্মদ  ইসলামের  ছেলে আব্বাস আলী (২২) ।
 রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  মোহাম্মদ সবজেল হোসেন জানান ,  গত ২৩ মার্চ ভোরে গ্রেফতারকৃত দুই যুবক ভুক্তভোগী নারীর ঘরে ঢুকে তার মুখ চেপে ধরে এবং গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখায়। এসময় তার স্বামী এগিয়ে আসলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করা হয়। অভিযুক্তরা হুমকি দিয়ে বলে, তাদের কথা না শুনলে ভুক্তভোগী নারী, তার স্বামী ও ঘুমন্ত শিশুসন্তানকে হত্যা করা হবে। একপর্যায়ে স্বামীর গলায় ছুরি ধরে জিম্মি করে প্রথমে আব্বাস আলী ও পরে আফজাল খান ওই নারীকে ধর্ষণ করে। পরে ওই বাসা থেকে তাদের ব্যবহৃত দু’টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী নিজেই বাদী হয়ে গত ২৩ মার্চ রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।  অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]