নাটোরে অপরাধ দমনে ২৪ ঘণ্টার মধ্যে হটলাইন চালুর নির্দেশ প্রতিমন্ত্রীর

Share the post
মোল্লা মো: আরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি:নাটোরের লালপুর উপজেলায় মাদক, ধর্ষণ, অবৈধ বালু উত্তোলন ও সাইবার অপরাধ দমনে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে ২৪ ঘণ্টার মধ্যে বিশেষ ‘হটলাইন’ চালুর নির্দেশ দিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল।
সোমবার (২৩ মার্চ) দুপুরে লালপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সভায় প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে আরও কঠোর হতে হবে এবং অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তিনি জানান, সাধারণ মানুষের অভিযোগ দ্রুত প্রশাসনের কাছে পৌঁছাতে হটলাইন সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা উল্লেখ করে সংশ্লিষ্টদের নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দেন তিনি। পাশাপাশি লালপুরে ইমো হ্যাকিংসহ বিভিন্ন সাইবার অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের কৃত্রিম সংকটের অভিযোগের বিষয়ে নিয়মিত মনিটরিং জোরদার এবং দ্রুত সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়।
প্রতিমন্ত্রী আগামী ২৪ মার্চের মধ্যে হটলাইন সেবা চালু করার সময়সীমা নির্ধারণ করে বলেন, এর মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি তাদের অভিযোগ ও সমস্যার কথা জানাতে পারবেন।
সভায় লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ প্রতিমন্ত্রীর নির্দেশনা দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মহাসড়ক দখল করে ভুট্টা মাড়াই, নলডাঙ্গায় দুইজনকে জরিমানা

Share the post

Share the post মহাসড়ক দখল করে ভুট্টা মাড়াই, নলডাঙ্গায় দুইজনকে জরিমানা নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার পৌরসভাধীন নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মহিষমারি ব্রিজ এলাকায় মহাসড়ক দখল করে ভুট্টা (শস্য) মাড়াই করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে মহিষমারি ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার […]

নাটোরে নারী নেতৃত্বের উত্থান: সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নে আন্না মিনজ ও সানজিদা তুলি

Share the post

Share the postআরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি:জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বিএনপির ঘোষিত ৩৬টি আসনের মধ্যে স্থান করে নিয়েছেন নাটোরের দুই নারী নেত্রী—ওঁরাও সম্প্রদায়ের আন্না মিনজ এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী সানজিদা ইয়াসমিন ওরফে তুলি। এ মনোনয়নের মধ্য দিয়ে নাটোর জেলায় নারী নেতৃত্বের নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নাটোর জেলার চারটি সংসদীয় […]