জুলাই আন্দোলনে চার শহীদ পরিবারে ঈদ উপহার পাঠালেন – ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়াসার কামাল

Share the post

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নেত্রকোনার দুর্গাপুুর উপজেলার জুলাই গণঅভ্যুত্থানের চার শহীদ পরিবারের সদস্যদের জন্য বিশেষ ঈদ উপহার পাঠিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার (১৮ মার্চ) স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ তার পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী শহীদদের পরিবারের দোরগোড়ায় পৌঁছে দেন।

 

স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসনের অবসান এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে প্রাণ হারান দুর্গাপুর উপজেলার চার অকুতোভয় বীর সন্তান- শহীদ উমর ফারুক, শহীদ মাসুম বিল্লাহ্, শহীদ জাকির হোসেন এবং শহীদ সাইফুল ইসলাম সেকুল। দেশের জন্য তাঁদের সর্বোচ্চ আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধের জায়গা থেকে গতবারের মতো এবারও তাঁদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল।

 

জানা যায়, চার শহীদ পরিবারের প্রতিটি সদস্যের জন্যই ঈদ উপহার পাঠানো হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- পাঞ্জাবি, পায়জামা, শাড়ি, শার্ট, প্যান্ট, থ্রি-পিসসহ উন্নতমানের নানা বস্ত্রসামগ্রী এবং ঈদের আনন্দ উদযাপনের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

 

প্রিয়জন হারানোর বেদনার মাঝে এমন উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। তারা ডেপুটি স্পিকারের প্রতি কৃতজ্ঞতা ও আনন্দ প্রকাশ করে বলেন, “ব্যারিস্টার কায়সার কামাল সুখে-দুঃখে সবসময়ই আমাদের পাশে ছায়ার মতো আছেন। এরআগেও তিনি নানাভাবে আমাদের সহযোগিতা করেছেন। এবারের ঈদে তার এই উপহার পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।”

 

ডেপুটি স্পিকারের এমন মানবিক উদ্যোগ দুর্গাপুর উপজেলার সাধারণ মানুষ ও সুধীমহলের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। এটি কেবল কিছু পোশাক বা খাবারের উপহার নয়; বরং এটি শহীদদের আত্মত্যাগের প্রতি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সম্মান, মমতা এবং বিন¤্র শ্রদ্ধা নিবেদনের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

 

এ প্রসঙ্গে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “শহীদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার ব্যক্তিগত, সামাজিক এবং রাজনৈতিক দায়িত্ব। বীর শহীদদের নিঃস্বার্থ আত্মবলিদানের বিনিময়েই আজ আমরা একটি মুক্ত ও নতুন বাংলাদেশ পেয়েছি। তাঁদের ঋণ কখনোই শোধ হওয়ার নয়। তাই শহীদ পরিবারগুলোর যেকোনো প্রয়োজনে আমরা সর্বদাই পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন তিন গুণীজন

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:‘‘পাঠে পাঠে আত্মজাগরণ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে জলসিঁড়ি পাঠাগারের গ্রীষ্মকালীন অধ্যয়নসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে নজরুল অধ্যয়ন কেন্দ্রে তিন গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।   জলসিড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায়, সাংবাদিক নির্মলেন্দু সরকারের সভাপতিত্বে আলোচক […]