৫০০ পরিবারের জন্য ঈদ সামগ্রীর ব্যবস্থা করল শিক্ষার্থী সহযোগিতা সংগঠন

Share the post
পাবনা প্রতিনিধি :পবিত্র ঈদকে সামনে রেখে পাবনা জেলার বেড়া উপজেলায় ৫০০ অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে শিক্ষার্থী সহযোগিতা সংগঠন।
আজ ১৯ মার্চ, বৃহস্পতিবার সংগঠনটির উদ্যোগে মাত্র ২ টাকার বিনিময়ে এসব পরিবারের হাতে ঈদের বাজার তুলে দেওয়া হয়। দীর্ঘদিন ধরেই ব্যতিক্রমধর্মী এই মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ২০১৬ সাল থেকে শুরু করে প্রতি ঈদেই তারা প্রতীকী ২ টাকার বিনিময়ে দরিদ্র ও অসহায় পরিবারের জন্য ঈদ সামগ্রীর ব্যবস্থা করে আসছে। এর মাধ্যমে সমাজে সহমর্মিতা ও সহযোগিতার বার্তা ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব রুনাল্ট চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোহাম্মদ আলী ফকির, বেড়া মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা জনাব মোঃ মদিন উদ্দিন খাজা, বালিয়া ট্রেডিং অ্যান্ড পেমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সিনিয়র ডেলিভারি ম্যানেজার জনাব আরিফুর রহমান (মিন্টু), ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ রুহুল আমিন (রাহুল) এবং এজিএম জনাব মোঃ মাহবুবুল আলম (ফিরোজ)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার, বাংলাদেশ পুলিশ জনাব মোঃ হেলাল উদ্দিন। সঞ্চালনায় ছিলেন জনাব ওমর আলী সরকার এবং সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা জনাব মেহেদী হাসান।
ঈদের বাজার পেয়ে উপকারভোগী পরিবারগুলোর মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। তারা সংগঠনের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়োজকরা জানান, “প্রতিদিন ১ টাকা দিন, সমাজ পরিবর্তনে অংশীদার হোন” এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থী ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন।
এছাড়াও তারা সমাজের সকলকে মাদককে না বলা এবং বাল্যবিবাহ রোধে সচেতন হওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঈশ্বরদীতে ভেঙ্গে ফেলা আ’লীগ কার্যালয়ের স্থলে নির্মিত হচ্ছে রূপপুর প্রকল্পের ওয়েদার মনিটরিং টাওয়ার

Share the post

Share the postমহিদুল ইসলাম ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী উপজেলা ও পৌর আওয়ামীলীগের ভেঙ্গে দেওয়া কার্যালয়ের স্থলে নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্পের ‘ওয়েদার মনিটরিং টাওয়ার’। গত ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগের পর ভেঙে দেওয়া হয় শহরের ফকিরের বটতলা সংলগ্ন উপজেলা ও পৌর আওয়ামী লীগ কার্যালয়। মূলত সেই জমিতেই নির্মাণ করা […]

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান!

Share the post

Share the postমহিদুল ইসলাম ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে ১০ বছরে ডিজি অফিসের পাঠানো মেশিনারির কোনো তালিকা নেই! পুরনো মেশিন নিলামে বিক্রি হয়েছে কিনা বা কোথায় আছে- সেই তালিকাও খুঁজে পাওয়া যাচ্ছে স্টোররুমে। গাইডচার্ট মেনে রোগীদের খাবার দেওয়া করা হয় না, বহির্বিভাগে প্রেসক্রিপশন করেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। প্রেসক্রিপশনে কোনো এডভাইস করা হয়না […]