নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত: আহত ৪৭, উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

Share the post
নওগাঁ প্রতিনিধি:বগুড়ার ডাকবাড়ি এলাকায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস। বুধবার দুপুরের দিকে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হওয়ার ফলে অন্তত ৪৭ জন যাত্রী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, রেললাইনে সংস্কার কাজ চলায় সেখানে লাল পতাকা দিয়ে সতর্কতা সংকেত দেওয়া ছিল, কিন্তু ট্রেনটি দ্রুতগতিতে আসায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা, ফায়ার সার্ভিস ও রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধারকাজ শুরু করে এবং আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত গুরুতর।
এই ঘটনার পর থেকে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন রয়েছে। লাইন সচল করতে উদ্ধারকারী ট্রেন কাজ শুরু করলেও, ঠিক কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা এখনও নিশ্চিত করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ে শনিবার বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৪০০ জন মুক্তিযোদ্ধার উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাপানিতা ইউনিয়ন কমান্ডার মুসলিম উদ্দিন এবং গীতা পাঠ করেন সন্তস কুমার। শিকারপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব […]

নওগাঁর সাংবাদিকদের দেখে মাইকে ঘোষণা দিয়ে তেল দেওয়া বন্ধ করলেন সুমন ফিলিংস 

Share the post

Share the postনওগাঁ প্রতিনিধি:নওগাঁ জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে জ্বালানি তেল বিক্রিতে চরম স্বেচ্ছাচারিতা ও সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে নওগাঁ সদরস্থ ‘সুমন ফিলিং স্টেশন’ কর্তৃপক্ষের বিরুদ্ধে। শনিবার (১৮ এপ্রিল) সকালে পাম্পে সাংবাদিকের উপস্থিতিতে মাইকিং করে তেল বিক্রি বন্ধ করে দিয়ে সাধারণ গ্রাহকদের খেপিয়ে তোলার মাধ্যমে এক ভয়াবহ ‘মব’ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায় […]