শাকিল মাহবুব, নারায়ণগঞ্জ : বিশেষ করে লেবু ও শসার দামে দেখা গেছে অস্বাভাবিক বৃদ্ধি। বর্তমানে লেবু প্রতি পিস বিক্রি হচ্ছে ৩০ টাকায়। অন্যদিকে, পেয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৫২ টাকা দরে।ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম এবং চাহিদা বৃদ্ধির কারণেই দাম বাড়ছে। তবে সাধারণ ক্রেতাদের অভিযোগ, রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেন।রোজার আগে এমন মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো। তারা দ্রুত বাজার মনিটরিং এবং প্রশাসনের কঠোর নজরদারি দাবি করছেন।এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

