মোঃ শামীম মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : গত ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ইং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর আওতাধীন নাসিরনগর উপজেলার ফান্দাউক নামক স্থান হতে সেনাবাহিনী, বিজিবি এবং র্যাব এর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে আনুমানিক ১৭০০ ঘটিকায় ০১টি পিকআপ হবিগঞ্জ থেকে নাসিরনগর হয়ে সরাইল উপজেলার অরুয়াইল নামক স্থানে নিয়ে যাওয়ার সময় ফান্দাউক নামক স্থানে সন্দেহজনকভাবে পিকআপটি থামানোর জন্য সংকেত দেয়া হয়। যৌথবাহিনীর সংকেত পেয়ে পিকআপটি রেখে চালক দৌড়ে পালিয়ে যায়।
পিকআপটি তল্লাশী করে অভিনব কায়দায় চাউলের বস্তা দিয়ে লুকায়িত অবস্থায় *ভারতীয় অবৈধ জিরা ১,৫০০ কেজি, চাউল ৫৫০ কেজি এবং ০১টি পিকআপ* জব্দ করা হয়। আটককৃত পিকআপসহ চোরাচালানী মালামালের *সিজার মূল্য- ৪২,২৭,৫০০/- (বিয়াল্লিশ লক্ষ সাতাশ হাজার পাঁচশত) টাকা।* আটককৃত পিকআপসহ ভারতীয় চোরাচালানী মালামাল সমূহ আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত দিয়ে যাতে ভারত হতে মাদকদ্রব্যসহ যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।

