উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন : কুমিরায় ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরার পাটকেলঘাটায় কুমিরা ইউনিয়নে বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকালে কুমিরা ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা ও কলারোয়ার সাবেক সংসদ সদস্য  হাবিবুল ইসলাম হাবিব।
এ সময় তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে তালা কলারায় উল্লেখযোগ্য কোন উন্নয়ন হয়নি, মানুষ এখন উন্নয়ন চাই, যদি আপনারা উন্নয়ন না চান তাহলে, যাকে ইচ্ছা তাকে ভোট দিন, আর যদি তালা কলারোয়ার উন্নয়ন চান, তাহলে আগামী ১২ই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন, তালা ও কলারোয়ার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন।আমি কথা দিচ্ছি আগামী দিনে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জামায়াত সহ সকল শ্রেণীর মানুষের নিয়ে কাজ করব।
নির্বাচনীয় জনসভায় কুমিরা ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আব্দুল মালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক রবিউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এস এম শাহরিয়ার, তালা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম  সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, খালিদ হোসেন, সাতক্ষীরা জেলা জিয়া পরিষদের সভাপতি নূর মোহাম্মদ পাড়, তালা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজিজুর রহমান হাফিজ, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু, সাতক্ষীরা জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক আলী হোসেন, পাটকেলঘাটা থানা ছাত্রদলের সভাপতি রিজভী আহমেদ, কুমিরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবলুর রহমান, সাধারণ সম্পাদক নুরুল হক মন্টু, কুমিরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মারুফ হোসেন, সাতক্ষীরা জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি,
জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি জানান। সবাস্থলে দলীয় পতাকা ব্যানার ও স্লোগান মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]