যৌথ বাহিনীর সমন্বয়ে মালিকবিহীন পিকআপসহ ভারতীয় চোরাচালানী মালামাল আটক প্রসংগে

Share the post
মোঃ শামীম মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : গত ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ইং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর আওতাধীন নাসিরনগর উপজেলার ফান্দাউক নামক স্থান হতে সেনাবাহিনী, বিজিবি এবং র‌্যাব এর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে আনুমানিক ১৭০০ ঘটিকায় ০১টি পিকআপ হবিগঞ্জ থেকে নাসিরনগর হয়ে সরাইল উপজেলার অরুয়াইল নামক স্থানে নিয়ে যাওয়ার সময় ফান্দাউক নামক স্থানে সন্দেহজনকভাবে পিকআপটি থামানোর জন্য সংকেত দেয়া হয়। যৌথবাহিনীর সংকেত পেয়ে পিকআপটি রেখে চালক দৌড়ে পালিয়ে যায়।
পিকআপটি তল্লাশী করে অভিনব কায়দায় চাউলের বস্তা দিয়ে লুকায়িত অবস্থায় *ভারতীয় অবৈধ জিরা ১,৫০০ কেজি, চাউল ৫৫০ কেজি এবং ০১টি পিকআপ* জব্দ করা হয়।  আটককৃত পিকআপসহ চোরাচালানী মালামালের *সিজার মূল্য- ৪২,২৭,৫০০/- (বিয়াল্লিশ লক্ষ সাতাশ হাজার পাঁচশত) টাকা।* আটককৃত পিকআপসহ ভারতীয় চোরাচালানী মালামাল সমূহ আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত দিয়ে যাতে ভারত হতে মাদকদ্রব্যসহ যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]