কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: জামায়াত প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে বিএনপির মানহানির মামলা

Share the post
জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জের আদালতে মানহানির মামলা দায়ের করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নির্দেশে দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম বাদী হয়ে সদর থানা আমলী আদালতে মামলাটি দায়ের করেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্ণেল জানান, অভিযুক্ত মুফতি আমির হামজা প্রয়াত আরাফাত রহমান কোকোকে ইতর প্রাণী কুকুরের সঙ্গে তুলনা করে বক্তব্য দিয়েছেন। এতে বিএনপি ও জিয়া পরিবারের মানহানি এবং ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ অভিযোগে তার বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, “তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না এবং তিনি ইতিমধ্যেই ইন্তেকাল করেছেন। এমন একজন প্রয়াত ব্যক্তিকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় সারাদেশের বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ। এই বক্তব্যে আমাদের দল ও জিয়া পরিবারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। সে কারণেই জেলা বিএনপির পক্ষ থেকে মানহানির মামলা করা হয়েছে।”ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]