রামগতিতে হাওয়ার টাংকি বিস্ফোরণ আহত- ২

Share the post

কবির হোসেন রাকিব(লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে গ্যারেজে থাকা দুই হাজার লিটার হাওয়ার টাংকি (সিলিন্ডার)  বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এতে গ্যারেজ মালিক ইছহাক বাবলুসহ দুই ব্যাক্তি আহত হয়েছে। সোমবার (১৯ জানুয়ার) রাত ৯ টার দিকে উপজেলার হাজীগঞ্জ বাজার এ ঘটনা ঘটে। টাংকি বিস্ফোরিত হয়ে ১শত মিটার দুরে গিয়ে আসড়ে পড়ে টাংকি দ্বিখণ্ডিত  হয়ে যায়। এসময় গ্যারেজসহ পাশের আরো দুটি দোকান ঘর এবং তিনটি অটোরিকশা একটি বলি ট্রাক ধুমড়ে মুড়ছে যায়।

স্থানীয় বাজারসহ এক কিলো মিটার ব্যাপী শব্দ তরঙ্গ ও কম্পন তৈরি হয়ে এতে মানুষের মাঝে আতংক তৈরি হয়। ঘটনার পর পরেই শত-শত মানুষ ঘটনাস্থলে গিয়ে ভীড় জমায়। আহত বাবলু ওই এলাকার সাহাব উদ্দিনের ছেলে এবং গ্যারেজের মালিক অপর ব্যক্তি তার কর্মচারী তার কানের শব্দ বন্ধ হয়ে গেছে। গুরুতর আহত বাবলুকে রাতেই নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয়রা পথচারী ও ব্যবসায়ীরা জানান রাত ৯ টার দিকে বাবলু তার গ্যারেজে কাজ করছিল হঠাৎ বিকট শব্দে আশপাশের সবকিছু কেঁপে ওঠে এক ভয়ানক পরিস্থিতির সৃষ্টি  হয়। বিশাল আকার হাওয়ার টাংকি বিস্ফোরণের সাথে সাথে এক চক্কর ঘূর্ণি দিয়ে ১শ মিটার দুরে গিয়ে আরেকটি দোকান ঘরে পিছনের অংশে ছালায় গিয়ে পড়ে এতে ওই ঘরটি ক্ষতি সাধন হয়। এসময় বাবলু ছিটকে পড়ে মারাত্মক আহত হন।

গ্যারেজের সামনে থাকা একটি ট্রাক্ট্রর টলি (বলিট্রাক) ও তিনটি ব্যাঠারি চালিত অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত বাবলু জ্ঞান হারান পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি নিয়ে যায়। চিকিৎসক কপালের ক্ষতস্থানে সাতটি সেলাই দেন শরীরের আরো বিভিন্ন জায়গায় থেঁতলে যায়। এক ঘন্টা পরে বাবলুর জ্ঞান পেরে বলে চিকিৎসক জানান। এ ঘটনায় রতন নামে একলোক এক কিলোমিটার দুর থেকে এসে  বলেন শব্দে তার ছোট মেয়ে ঘুম থেকে চিৎকার করে কেঁদে উঠেন তার চোখে মুখে আতংক বিরাজ করে। পাশের দোকানের সাইকেল মিকার মাইন উদ্দিন বলেন তিনি কয়েক মিনিট আগে দোকান বন্ধ করে বাজারের ভিতরে যান শব্দ শুনে দৌড়ে এসে দেখেন তার দোকান ঘরের ছালা উড়ে যায় ভিতরে কয়েকটি সাইকেলসহ আসবাবপত্রে বেশ ক্ষতি হয়। তবে স্থানীয়দের ধারণা অতিরিক্ত প্রেসারে এমন ঘটনা ঘটতে পারে।

পল্লী বিদ্যুৎ বিভাগের ডিজিএম জানান বিস্ফোরণে চারটি মিটার ও সার্ভিস তারসহ বিছিন্ন হয়ে যায়। রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিটন দেওয়ান জানান তবে কিভাবে এ ঘটনা ঘটলো খতিয়ে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]