শিশুদের পাশে দাঁড়ালেন বি.এল স্কুল এক্স স্টুডেন্টস এসোসিয়েশন- নগদ অর্থ ও উপহার প্রদান

Share the post
জলিলুর রহমান জনি ,সিরাজগঞ্জ প্রতিনিধি: ৫ আগস্ট পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে তীব্র আর্থিক সংকটে পড়েছে সিরাজগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়। সরকারি ও বেসরকারি সহায়তার অভাবে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিলে মানবিক উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জ বি.এল স্কুল এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী এস এম সাইদুল ইসলাম।
রোববার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তিনি নিজস্ব অর্থায়নে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সচল রাখা ও শিক্ষকদের সহায়তায় নগদ অর্থ ও উপহার প্রদান করেন।
বিদ্যালয়ের সভাপতি জিন্নাহ সরদার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর আমন্ত্রণে বি.এল স্কুল এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের একটি প্রতিনিধি দল বিদ্যালয়টি পরিদর্শন করেন। এ সময় সংকটের মধ্যেও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাঠদান অব্যাহত রাখায় শিক্ষকদের প্রতি সংহতি প্রকাশ করা হয়।
মানবিক সহায়তার প্রাথমিক ধাপে শিক্ষকদের ঈদ উৎসব ভাতা ও শিক্ষার্থীদের খেলনা সামগ্রী বাবদ এস এম সাইদুল ইসলামের নিজস্ব অর্থায়নে বি.এল স্কুল এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের পক্ষ থেকে মোট ৩২ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। এই অনুদান আনুষ্ঠানিকভাবে তুলে দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বি.এল স্কুল এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।
অনুষ্ঠানে মির্জা মোস্তফা জামান বলেন, “বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা বন্ধ হয়ে গেলে সমাজই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই সংকটময় সময়ে ব্যক্তিগত উদ্যোগে প্রতিবন্ধী বিদ্যালয়ের পাশে দাঁড়ানো একটি অনুকরণীয় দৃষ্টান্ত।
সহায়তা প্রদানকালে এস এম সাইদুল ইসলাম বলেন, “এই বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে অবহেলিত। বর্তমান সংকটে শিশুদের শিক্ষা কার্যক্রম যেন বন্ধ না হয়, সেই দায়বদ্ধতা থেকেই ব্যক্তিগতভাবে এই সহায়তা করেছি। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী বিদ্যালয়ের উন্নয়নে পাশে থাকব।”
এ সময় উপস্থিত ছিলেন বি.এল স্কুল এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের মো. রাশেদ, আবু জর গিফারি, আতিকুর রহমান পারভেজ, আল শাহরিয়ার তুর্য, মুস্তাক শাহরিয়ার শুভ, আদনান সামি, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জিন্নাহ সরদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, অর্থ সম্পাদক আব্দুল হামিদ, প্রধান শিক্ষক শামীম হোসেনসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা।অনুষ্ঠান চলাকালে অভিভাবক ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]