জামালপুরে সড়ক দুর্ঘটনায় মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু

Share the post

সাদ্দাম হোসেন রোমান, জামালপুর বকশিগঞ্জ প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে সড়ক দুর্ঘটনায় এক মেরিন ইঞ্জিনিয়ার নি*হ*ত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ইসলামপুর থেকে জামালপুরগামী সড়কে কালি বাড়ি বাজার থেকে ঢেফলা ব্রিজের আগের অংশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. শফিকুজ্জামান (স্ট্যালিন)। তিনি পেশায় মেরিন ইঞ্জিনিয়ার। জানা গেছে, নিজের মালিকানাধীন একটি পাজারুগাড়ি চালিয়ে জামালপুরের দিকে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি মা*রা যান।

নি*হ*ত শফিকুজ্জামান ইসলামপুর উপজেলার কাছিমা (মন্ডলবাড়ি) গ্রামের বাসিন্দা। তিনি মর*হুম অ্যাডভোকেট আক্তারুজ্জামানের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বেলগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুর রৌফ দানুর ভাগিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]