মির্জাপুরে কাঠ বোঝাই ভ্যান উল্টে চালক নিহত

Share the post
সীমান্ত দাস, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে কাঠ বোঝাই ভ্যান উল্টে আব্দুল মিয়া (৫০) নামে ভ্যানচালকের মৃত্যু হয়েছে।  শনিবার বিকালে আবাদ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মিয়া বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া গ্রামের আক্কেল আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শি জানান, শনিবার বিকেল পৌনে পাঁচটার দিকে আব্দুল মিয়া তার ভ্যানে চেরাই করা কাঠ নিয়ে হোসেন মার্কেট- ছিটমামুদপুর রাস্তা দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে আবাদ বাজারের পূর্ব পাশে খানাখন্দ রাস্তায় তার ভ্যান উল্টে যায়। এতে কাঠসহ ভ্যানের নীচে পড়ে সে ঘটনাস্থলেই মারা যান। মির্জাপুরের বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আতাউর রহমান বলেন, আইনীপ্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

Share the post

Share the postসীমান্ত দাস, মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলের মির্জাপুর থেকে তৃতীয় বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (১৮ এপ্রিল ২৬) বিকেলে মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. তাজ উদ্দিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে […]

টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মির্জাপুর থানার মামুন

Share the post

Share the postসীমান্ত দাস,মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :টাঙ্গাইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়েছে। সভায় মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে। রোববার দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলমের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও […]