সিরাজগঞ্জের ছয় আসনে ৪৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

Share the post
মো: সবুজ হোসেন রাজা,শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলায় মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন ৫৭ জন প্রার্থী।মনোনয়নপত্র জমাদানের শেষ দিন সোমবার জেলা সদর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও সংশ্লিষ্ট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
সিরাজগঞ্জ-১ আসন (কাজিপুর ও সদর উপজেলার একাংশ) থেকে ৯ জন মনোনয়নপত্র উত্তোলন করলেও জমা দিয়েছেন ৭ জন।
সিরাজগঞ্জ-২ আসন (সদর ও কামারখন্দ) থেকে মনোনয়নপত্র উত্তোলনকারী ৭ জনের সবাই তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
সিরাজগঞ্জ-৩ আসন (রায়গঞ্জ ও তাড়াশ) থেকে ৮ জন মনোনয়নপত্র উত্তোলন করলেও দাখিল করেছেন ৫ জন সিরাজগঞ্জ-৪ আসন (উল্লাপাড়া) থেকে ৮ জনের মধ্যে ৬ জন মনোনয়নপত্র জমা দেন।সিরাজগঞ্জ-৫ আসন (বেলকুচি ও চৌহালী) থেকে ৮ জন মনোনয়নপত্র উত্তোলন করে ৭ জন দাখিল করেছেন।সিরাজগঞ্জ-৬ আসন (শাহজাদপুর) থেকে সর্বাধিক ১৭ জন মনোনয়নপত্র উত্তোলন করলেও জমা দিয়েছেন ১৩ জন প্রার্থী।
জেলা নির্বাচন অফিসার মোঃ আমিনুর রহমান মিঞা জানান, সিরাজগঞ্জ জেলার ছয়টি আসনে মনোনয়নপত্র উত্তোলনকারী ৫৭ জনের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]