শাহজাদপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহাদত হোসেনের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

Share the post
মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহাদত হোসেনের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বাংলাদেশ শিক্ষক সমিতি, শাহজাদপুর উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন। বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ হাজী অ্যাডভোকেট মো. আব্দুল খালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নবী নেওয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন, প্রধান শিক্ষক শামীমা নাহার, কামরুন্নাহার লাকী, এ কে এম শামীম হোসেন, মোজাম্মেল হক, পারভেজ আক্তার, মাওলানা আবুল বাশার, ওয়ারেছ আলী ও মহিউদ্দিন মহির প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, এস এম শাহাদত হোসেন একজন আদর্শবান, সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার সততা, পেশাদারিত্ব ও মানবিক আচরণ শিক্ষা প্রশাসনে দৃষ্টান্ত হয়ে থাকবে। তার রেখে যাওয়া আদর্শ ভবিষ্যতেও অনুসরণীয় হয়ে থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষকবৃন্দের পক্ষ থেকে বিদায়ী শিক্ষা অফিসার এস এম শাহাদৎ হোসেনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

যমুনা সেতু পেরিয়ে বগুড়া পথে তারেক রহমানকে ঘিরে সিরাজগঞ্জে গণমানুষের উচ্ছ্বাস

Share the post

Share the postজলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি:ঢাকা থেকে সড়কপথে আজ সকালে বগুড়ার উদ্দেশ্যে যাত্রাকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যমুনা সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ মহাসড়কজুড়ে গণমানুষের উচ্ছ্বসিত অভ্যর্থনায় সিক্ত হয়েছেন। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়কের সিরাজগঞ্জ গোলচত্বরে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক জড়ো হন। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ […]

সিরাজগঞ্জে দালাল ছাড়া মেলে না পাসপোর্ট, ভোগান্তিতে সাধারণ মানুষ

Share the post

Share the postজলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল ছাড়া পাসপোর্ট করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আবেদন প্রক্রিয়ায় নানা অজুহাতে গ্রাহকদের হয়রানির অভিযোগ উঠেছে। একই আবেদন দালালের মাধ্যমে জমা দিলে সহজেই গ্রহণ করা হচ্ছে বলেও অভিযোগ করছেন ভুক্তভোগীরা। সরেজমিনে দেখা যায়, আবেদন জমা দেওয়ার কাউন্টারের সামনে সকাল থেকেই দীর্ঘ লাইন। […]