উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জের ৬ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা

Share the post
জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি :উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলার ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বী সংসদ সদস্য প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে সকাল থেকে বিকেল পর্যন্ত প্রার্থী ও তাদের সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়। এদিন সিরাজগঞ্জ-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
তার পক্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের হাতে মনোনয়নপত্র তুলে দেন।
মনোনয়নপত্র জমা শেষে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সন্ত্রাসমুক্ত সিরাজগঞ্জ গঠন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন।
সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আমিনুর রহমান মিঞা জানান, জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ৪৫ জন প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে সার্বিকভাবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করলেও নিরাপত্তা ব্যবস্থাও ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

যমুনা সেতু পেরিয়ে বগুড়া পথে তারেক রহমানকে ঘিরে সিরাজগঞ্জে গণমানুষের উচ্ছ্বাস

Share the post

Share the postজলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি:ঢাকা থেকে সড়কপথে আজ সকালে বগুড়ার উদ্দেশ্যে যাত্রাকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যমুনা সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ মহাসড়কজুড়ে গণমানুষের উচ্ছ্বসিত অভ্যর্থনায় সিক্ত হয়েছেন। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়কের সিরাজগঞ্জ গোলচত্বরে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক জড়ো হন। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ […]

সিরাজগঞ্জে দালাল ছাড়া মেলে না পাসপোর্ট, ভোগান্তিতে সাধারণ মানুষ

Share the post

Share the postজলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল ছাড়া পাসপোর্ট করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আবেদন প্রক্রিয়ায় নানা অজুহাতে গ্রাহকদের হয়রানির অভিযোগ উঠেছে। একই আবেদন দালালের মাধ্যমে জমা দিলে সহজেই গ্রহণ করা হচ্ছে বলেও অভিযোগ করছেন ভুক্তভোগীরা। সরেজমিনে দেখা যায়, আবেদন জমা দেওয়ার কাউন্টারের সামনে সকাল থেকেই দীর্ঘ লাইন। […]